ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের তৃতীয় দফা মিসাইল হামলা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১৪ পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন এই হামলার ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বাংলাদেশ সময় শনিবার রাত প্রায় ২টার দিকে ইরান থেকে নতুন করে মিসাইল ছোড়া হয়।

আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত তিন দফায় ইসরায়েলের দিকে মিসাইল হামলা চালানো হয়েছে। সর্বশেষ হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও দখলকৃত পশ্চিম তীরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

সম্ভাব্য হামলার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই ধারাবাহিক হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।