আজ ইরানকে ‘খুব কঠিনভাবে আঘাত করা হবে’: ট্রাম্প

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ১১:০৮ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালসে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে’। খবর : আল-জাজিরা

তিনি আরও জানান, ইরানের ‘খারাপ আচরণের’ কারণে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, যেগুলো আগে হামলার তালিকায় ছিল না। তবে সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন: লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ৪১

ট্রাম্পের ভাষায়, ‘সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর মুখে পড়তে পারে এমন কিছু এলাকা ও গোষ্ঠী এখন গুরুত্বসহকারে বিবেচনায় রয়েছে।’

একই পোস্টে তিনি দাবি করেন, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার জন্য ইরান ইতোমধ্যে তাদের কাছে ক্ষমা চেয়েছে। ট্রাম্প এটিকে তেহরানের ‘আত্মসমর্পণের ইঙ্গিত’ হিসেবেও উল্লেখ করেন।

আরও পড়ুন: প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আর আঘাত নয়: ইরানের প্রেসিডেন্ট

ট্রাম্পের দাবি, ‘এই প্রতিশ্রুতি এসেছে কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার কারণে।’ ট্রাম্পের ভাষ্য, ‘পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর বিষয়টি এখন গুরুতরভাবে বিবেচনায় রয়েছে।’

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক রেকর্ড করা বার্তায় বলেন, দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেছে। তবে শর্ত রাখা হয়েছে- যদি ওই দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হয়।

এর পরপরই ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এক বিবৃতিতে সতর্ক করে জানায়, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটিকে ‘প্রাথমিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।