বিজিবি'র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ৬:০৮ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে আজ বিকেলে ঢাকার নবাবগঞ্জ পার্কে অসচ্ছল ও দুঃস্থ পরিবারের মাঝে ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি রমজান মাসে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বিজিবির ঢাকা সেক্টরের পক্ষ থেকে ১৫০ প্যাকেট, ফোর্স সাপোর্ট উইংয়ের পক্ষ থেকে ১৫০ প্যাকেট এবং ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর পক্ষ থেকে ২০০ প্যাকেটসহ সর্বমোট ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন: গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেল ঘোড়াশাল-পলাশ সার কারখানা

অনুষ্ঠানে ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, বিজিবি ফোর্স সাপোর্ট উইংয়ের উইং কমান্ডার কর্নেল মোহাম্মদ আবদুর রহমান এবং ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। দেশ ও জনগণের কল্যাণে বিজিবি সর্বদা অঙ্গীকারাবদ্ধ।

আরও পড়ুন: বাগেরহাটে পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্ত শুরু