ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ বললেন খাজা আসিফ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৪৮ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র সমালোচনা করে দেশটিকে “মানবতার জন্য অভিশাপ” হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, শান্তি আলোচনা চলমান থাকা সত্ত্বেও ইসরায়েল নিরীহ মানুষের ওপর হামলা অব্যাহত রেখেছে। তার ভাষ্য অনুযায়ী, গাজা ও ইরানের পর এখন লেবাননেও সহিংসতা ছড়িয়ে পড়েছে, যা মধ্যপ্রাচ্যে রক্তপাত থামার কোনো লক্ষণ দেখাচ্ছে না।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের আগে খাজা আসিফের এমন কঠোর মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্য পাকিস্তানের মধ্যপ্রাচ্য নীতির একটি স্পষ্ট ইঙ্গিত এবং চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইসলামাবাদের অবস্থান তুলে ধরে।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন