তেহরানে আকাশ প্রতিরক্ষা সক্রিয়, হামলার কথা অস্বীকার ইসরায়েলের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:২৫ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের রাজধানী তেহরান-এর পূর্ব ও পশ্চিম অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে।

এ ঘটনার পরপরই ইসরায়েল স্পষ্টভাবে জানায়, তারা ইরানে কোনো ধরনের হামলা চালায়নি। দেশটির সেনাবাহিনী ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমও একই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ট্রাম্পের ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম অধিকার সংগঠন

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছিলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার জন্য তারা যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আবারও বাড়িয়েছেন। আলোচনার সুযোগ তৈরি করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে, যেখানে পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক

তবে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেয়নি ইরান। দেশটির অভিযোগ, আলোচনায় তেমন অগ্রগতি নেই এবং যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে নৌ-অবরোধ চলমান থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।