সাভার-আশুলিয়ায় কাজে ফিরছেন শ্রমিকরা

Sadek Ali
সাভার (আশুলিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৬ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। কোথাও কোনো ধরনের শ্রমিক অসন্তোষ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল থেকে সাভারের হেমায়েতপুর, উলাইল, রেডিও কলোনি ও আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, বাইপাইল ও আশপাশের শিল্প এলাকায় শ্রমিকদের কর্মস্থলে যেতে দেখা যায়। নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন শ্রমিকরা। কারখানাগুলোতেও স্বাভাবিক নিয়মে উৎপাদন কার্যক্রম চলতে দেখা গেছে।

আরও পড়ুন: চকরিয়ায় আগুনে পুড়ে ছাই ১৫ দোকান

শ্রমিকরা জানান, আগের দিনের তুলনায় কর্মপরিবেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন। পাশাপাশি নিয়মিত বেতন-ভাতা পরিশোধ এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

এদিকে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা