কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ১২:১২ অপরাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কো রুবিও কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুল রহমান আল থানি-র সঙ্গে বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা  জানিয়েছে, শান্তি প্রস্তাব নিয়ে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকা ওয়াশিংটনের কাছে বর্তমানে কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, বৈঠকে বিভিন্ন আঞ্চলিক ও কূটনৈতিক ইস্যুতে কাতারের সহযোগিতার প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও কাতার-এর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ঘনিষ্ঠ সমন্বয়ের গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট নিরসনে কাতার দীর্ঘদিন ধরেই মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাম্প্রতিক পরিস্থিতিতেও দেশটি ওয়াশিংটনের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করছে।