প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬ | আপডেট: ৬:১১ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। আগামী ২৮ জুন থেকে পর্যটন ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

হাইকমিশনার বলেন, প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে পর্যটন ভিসা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। পর্যায়ক্রমে অন্যান্য ভিসা কেন্দ্রও চালু করা হবে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

এর আগে, শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৪ সালের ৪ আগস্ট থেকে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়।

পরবর্তীতে কূটনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে গত বছরের ২১ ডিসেম্বর থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম সীমিত করা হয় এবং ট্যুরিস্ট ভিসা প্রদান সম্পূর্ণভাবে স্থগিত রাখা হয়।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

দীর্ঘ বিরতির পর ভারত সরকারের এই সিদ্ধান্তে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণ সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।