এসএসসি পাসেই মিলবে দুদকে চাকরি

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:০১ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২টি পদে মোট ১০১ জনকে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ১৩ আগস্ট ২০২৫ থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ১১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। একজন প্রার্থী কেবল একটি পদেই আবেদন করতে পারবেন।

পদের বিবরণ:

আরও পড়ুন: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কনস্টেবল – পদসংখ্যা: ৯১টি, 

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড ১৭), 

আরও পড়ুন: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান পাস।

অফিস সহায়ক – পদসংখ্যা: ১০টি, 

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০), 

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।

আবেদনের শর্তাবলি:

বয়সসীমা: ১ আগস্ট ২০২৫ তারিখে ন্যূনতম ১৮ বছর ও সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: ৫৬ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)।

আবেদন মাধ্যম: অনলাইন (অফিসিয়াল ওয়েবসাইট: acc.org.bd)।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ফি প্রদান করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।