প্রাইমারি হেলথকেয়ার শক্তিশালী করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৬ | আপডেট: ৬:২৩ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের প্রাইমারি হেলথকেয়ার সিস্টেমকে আরও সার্বজনীন ও কার্যকর করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

শনিবার (৭ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক এক ডায়ালগ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: ১০ হাজার কনস্টেবল নিয়োগে বিশাল কর্মসূচি, বিজ্ঞপ্তি প্রকাশ

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো গঠনের প্রক্রিয়া চলছে।

স্বাস্থ্যখাতে দুর্নীতির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, সঠিক তদারকি না থাকলে স্বাস্থ্যখাতের বিভিন্ন পরিকল্পনা মেগা দুর্নীতির খাতে পরিণত হতে পারে। এজন্য স্বচ্ছতা নিশ্চিত করতে সব কার্যক্রম পরিকল্পিতভাবে ও কার্যকর তদারকির মাধ্যমে পরিচালনার প্রয়োজন।

আরও পড়ুন: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এ ছাড়া হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্যের কারণে রোগীরা নানা ভোগান্তিতে পড়েন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে অনেক ক্ষেত্রে চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতির বিষয়টিও সামনে আসে বলে জানান প্রতিমন্ত্রী। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও তিনি আশ্বাস দেন।