১৮ মার্চ সব প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা
ছবিঃ সংগৃহীত
নির্বাহী আদেশের মাধ্যমে আগামী ১৮ মার্চ দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাহী আদেশের মাধ্যমে ১৮ মার্চ তারিখে দেশের সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিন সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে ছুটি পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রথম সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন পাস হবে : তথ্য মন্ত্রী
এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হতে পারে বলে জানানো হয়েছে।





