এসিআই মোটরসে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৪০ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৮ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে মোট ১ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি খুচরা যন্ত্রাংশ, মার্কেটিং ক্যাম্পেইন, প্রচারমূলক কার্যক্রম এবং ডিলার স্কিম পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।

আরও পড়ুন: ফায়ার সার্ভিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নির্বাচিত প্রার্থীকে ঢাকা অফিসে ফুলটাইম ভিত্তিতে কাজ করতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৪ থেকে ৩২ বছর। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

চাকরির পাশাপাশি আকর্ষণীয় সুযোগ-সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা (টি/এ), চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা এবং বছরে দুটি উৎসব বোনাস।

আরও পড়ুন: ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

আগ্রহী প্রার্থীরা এসিআই মোটরসের অফিসিয়াল ওয়েবসাইটে (https://acimotors-bd.com) গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।