এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:০২ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এভারকেয়ার হাসপাতাল, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্পেশালিস্ট (জেনারেল সার্জারি) পদে একজন জনবল নিয়োগ দেবে। রোববার (১৫ নভেম্বর) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদনের জন্য প্রার্থীদের মাস্টার অব সার্জারি (এমএস) ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: বিকাশে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পদের দায়িত্ব ও যোগ্যতা

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে হাসপাতালে ওয়ার্ডে চিকিৎসাধীন সার্জিক্যাল রোগীদের নিয়মিত রাউন্ড দিতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের চিকিৎসার মূল্যায়ন এবং তাঁদের শারীরিক অবস্থার নিয়মিত পর্যালোচনার দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন: নগদে চাকরির সুযোগ

পদটিতে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের এভারকেয়ার হাসপাতালের নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করা যাবে: https://www.evercarebd.com

আবেদনের শেষ সময় ২৯ নভেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।

এক নজরে নিয়োগের তথ্য

প্রতিষ্ঠান: এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

পদের নাম: স্পেশালিস্ট

বিভাগ: জেনারেল সার্জারি

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার অব সার্জারি (এমএস)

অভিজ্ঞতা: ১–৩ বছর; অভিজ্ঞতা না থাকলেও আবেদনযোগ্য

বয়স: ৩০–৩৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২৬