কাদের উদ্দেশ্যে হেদায়েতের দোয়া অনন্ত জলিলের?
ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবরের মধ্যে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। যারা তার জন্য দোয়া করেছেন ও ইতিবাচক পোস্ট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে টিআরপির জন্য তাকে নিয়ে কনটেন্ট তৈরি করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়েছেন, তবে তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনন্ত জলিল আল্লাহর ওপর ভরসার কথা তুলে ধরেন। পোস্টে তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী।
আরও পড়ুন: অভিনয়ে নিয়মিত নন তবে সম্পদে শাহরুখের পরেই তিনি, কে এই অভিনেত্রী ?
উল্লেখ্য, সম্প্রতি তার মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ে আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়। পাশাপাশি তার কয়েকটি কারখানা বন্ধ ও শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও আলোচনা চলছে।





