‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:২৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা করে বসে থাকবে না ইরান। প্রয়োজনে আগাম পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তাঁর এ বক্তব্যে তেহরানের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সংবাদ সংস্থা ফার্স। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, কূটনীতিকে অপব্যবহার করে যুক্তরাষ্ট্র হয়তো সময়ক্ষেপণের চেষ্টা করছে। এর মাধ্যমে দেশটি ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ঘারিবাবাদি বলেন, ‘ইরান কিউবা নয় যে দেশটিকে অবরুদ্ধ করা যাবে, কিংবা ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’

আরও পড়ুন: ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

তিনি আরও দাবি করেন, ইরানের আকাশপথ কিংবা স্থলপথে অবরোধ আরোপের চেষ্টা করে এখন পর্যন্ত সফল হতে পারেনি যুক্তরাষ্ট্র।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও জানান তিনি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে ঘারিবাবাদির এই বক্তব্য তেহরানের অনমনীয় অবস্থান এবং সম্ভাব্য সামরিক প্রস্তুতির বিষয়ে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে।