বগুড়ার দুই থানায় নতুন ওসি, বদলি আরও ৫ পুলিশ কর্মকর্তা

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৩৬ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া জেলার আদমদীঘি থানা এবং শেরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে জেলার অন্যান্য পুলিশ ফাঁড়ি ও পুলিশ ইউনিটে কর্মরত আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল দিবাগত সন্ধ্যায় (১৩ অক্টোবর) মঙ্গলবার বগুড়ার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ কর্তৃক স্বাক্ষরিত এক পৃথক অফিস আদেশে বদলি আদেশপত্র জারি করা হয়। এতে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন যে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং জনস্বার্থ বিবেচনায় এ রদবদল করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালায় চার স্কুলছাত্রী, উদ্ধার হবিগঞ্জে

বগুড়া জেলা পুলিশের এক অফিস আদেশ অনুযায়ী, বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পুলিশ ইন্সপেক্টর (আইসি) জামিরুল ইসলামকে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া পুলিশ অফিসের ওআর হেডকোয়ার্টার্সে কর্মরত (নিরস্ত্র) পুলিশ ইন্সপেক্টর একরামুল হোসাইনকে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে, পৃথক আরেকটি অফিস আদেশে বদলি আদেশপত্র জারি করা হয়। জেলা পুলিশের আরও পাঁচ পুলিশ ইন্সপেক্টরকে অন্যান্য পুলিশ ফাঁড়ি ও পুলিশ ইউনিটে বদলি করা হয়েছে। যেমন—খুরশীদা বানু (কনা) কে পুলিশ কন্ট্রোল রুমে, আমবার হোসেনকে ক্রাইম অ্যান্ড অপস শাখায়, খন্দকার ফরিদ হোসেনকে স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে পুলিশ ইন্সপেক্টর (আইসি) হিসেবে, কামরুজ্জামানকে সান্তাহার পুলিশ ফাঁড়িতে পুলিশ ইন্সপেক্টর (আইসি) হিসেবে এবং নুর আলমকে সদর পুলিশ ফাঁড়িতে পুলিশ ইন্সপেক্টর (আইসি) হিসেবে বদলি করা হয়েছে মর্মে বদলির নির্দেশ দেওয়া হয়। উক্ত বদলি আদেশ মোতাবেক সকলের বদলি ও যোগদানের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

আরও পড়ুন: নান্দাইলে এসিল্যান্ড তারেকের কর্মদক্ষতায় নিয়মিত সেবা পাচ্ছেন গ্রহীতারা