হিরো আলমের মনোনয়নপত্র বাতিল
ছবি : সংগৃহীত
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
ঢাকার গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে হিরো আলমের সেই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: বন্ধ শিল্পপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিল সরকার
রবিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন।
ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
আরও পড়ুন: আগামী হজে ব্যয় কমানোর আশ্বাস ধর্মমন্ত্রীর
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।





