পদ্মা সেতুর রেলপথ সেপ্টেম্বরে খুলছে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৩ | আপডেট: ৮:৫৫ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে ভাঙা রেলপথ সর্বসাধারণের জন্য উন্মুক্ত বলে জানা গেছে। ইতোমধ্যে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের রেললাইন প্রকল্পের ৮৮ শতাংশ কাজ শেষ হয়েছে।

সূত্রমতে, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের রেলপথ নির্মাণের কাজ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৭৯ দশমিক ৩৩ শতাংশ ও মাওয়া থেকে ভাঙা পর্যন্ত ৯৪ দশমিক ৯০ শতাংশ শেষ হয়েছে। দুই অংশ মিলিয়ে রেলপথ প্রকল্পের কাজ শেষ হয়েছে ৮৮ শতাংশ।

আরও পড়ুন: আগামী সপ্তাহেই বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

পদ্মা সেতু রেললিংক প্রকল্পের সহকারী প্রকৌশলী শাদমান শাহরিয়ার বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা-ভাঙা রেলপথ উন্মুক্ত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ উদ্বোধন করার পর সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। পরদিন ২৬ জুন সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের একগুচ্ছ বার্তা