কুয়াশার কারণে ঢাকায় নামলো ইন্ডিগো এয়ারের প্লেন

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৪ | আপডেট: ১১:২৬ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুম্বাই-গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি প্লেন ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে শনিবার ভোর চারটার দিকে জরুরি অবতরণ করেছে। শনিবার (১৩ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, গুয়াহাটিতে প্লেনটি অবতরণ করতে ব্যর্থ হয়। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে।

আরও পড়ুন: চার দিন চোখ বাঁধা, পাঁচ দিন পরপর মিলত খাবার

এক্স-এর একটি পোস্টে মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর বলেছেন, তার মুম্বাই থেকে গুয়াহাটিগামী ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।

তিনি লিখেছেন, আমি মুম্বাই থেকে গুয়াহাটিগামী একটি প্লেনে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। পরবর্তীসময়ে এটি ঢাকায় অবতরণ করে।

আরও পড়ুন: অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে হাসপাতালে দেখতে গেলেন রুহুল কবির রিজভী

তিনি আরও বলেন, যাত্রীরা এখনো প্লেনের ভেতরেই আছেন। ৯ ঘণ্টা ধরে প্লেনের ভেতরে আটকে আছি। সূত্র: এনডিটিভি