চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাজধানীর চকবাজারের কামালবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট টানা কাজ করে আগুন নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ১টার দিকে চকবাজারের কামালবাগে জুতার কারখানায় আগুন লাগার খবর আসে। বেলা ১টা ৮ মিনিটে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।





