গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে স্বার্থান্বেষী মহল: প্রধান উপদেষ্টার কার্যালয়

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৪ | আপডেট: ৯:৫৩ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ। রোববার (২৫ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোনো একটি স্বার্থান্বেষী মহল দেশের মূল ধারার গণমাধ্যমগুলোসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলা হচ্ছে এসব গণমাধ্যম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে নাই বা সহযোগিতা করে নাই, তাই তাদের সহযোগিতা না করতে। সহযোগিতা করলে অপমান-অপদস্থ, চাকরিচ্যুত করা হবে।

আরও পড়ুন: ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে দ্রুত ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী

 এতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধান উপদেষ্টার কার্যালয়কে জানিয়েছে, এ ধরনের অপপ্রচারমূলক চিঠি বা তালিকা ভুয়া। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।