সাবেক ডিবি প্রধান হারুন ও শাওনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সৎ মা নিশি ইসলামের করা মামলায় সাবেক ডিবি প্রধান হারুন উর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই মামলায় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনসহ আরো ৯ জনের বিরুদ্ধে এই পরোয়ানা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন: স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
পরোয়ানা দেওয়া অন্যরা হলেন- ইঞ্জিনিয়ার মো. আলী, শাওনের ভাই মাহিন আফরোজ শিঞ্জন, সেঁজুতি, সাব্বির, এডিসি নাজমুল ইসলাম, শুভ্রত দাস, মাইনুল হোসেন ও মোখলেছুর রহমান মিল্টন।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার আসামিদের মধ্যে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া ও উপ-পরিদর্শক শাহ আলম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তারা। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: মোমেন কমিশনে দুদকের তিন মহাপরিচালক ঘিরে বিতর্ক
পরে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তারা। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।





