শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিমগাছ রোপণ

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ন, ২০ জুন ২০২৫ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ২০ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের উপস্থিতিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া ট্রি (নিমগাছ) রোপণ করে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

৪৪ টি নিম গাছ রোপণ শেষে ডা. আউয়াল বলেন, "বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের জনক, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তম। তার উপহার দেয়া নিম গাছ যেমন আরাফাতের ময়দানে শীতল সুবাতাস বইয়ে দিয়েছে ১৯৭৭ সাল থেকে; ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যাত্রায় বাকশাল থেকে সকল দলের মিলনমেলায় পরিণত করেছেন জিয়াউর রহমান।"

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

তিনি আরও বলেন, "১৯৮১ সালের ২রা জুন জিয়াউর রহমানের জানাজায় প্রায় ২০ লাখ মানুষ অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত বিশ্বের কোন রাষ্ট্রনায়কের প্রয়ানে এতো মানুষের শ্রদ্ধা জানানোর ঘটনা বিরল। এমন জীবন জিয়াউর রহমান করেছিলেন গঠন; মরণে হেসেছেন তিনি-কেঁদেছে ভুবন।"

বৃক্ষরোপণ কর্মসূচিতে একাত্মতা জানাতে আসা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম বলেন, "জিয়াউর রহমান একজন কিংবদন্তী। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. আউয়ালের নেতৃত্বে ছাত্রদল নেতৃবৃন্দ যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।"

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইন্সটিটিউটের প্লাস্টিক সার্জন ডা. মো. শরীফুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. মামুন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. তারেক সালাম, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা ডা. মমি আনসারি, ডা. সাব্বির, ডা. মুশফিক, ইলিয়াস কাঞ্চন, প্রলয়, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, মহিউদ্দিন মাহি, ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. রুবেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা শিহাব, সিফাত, ইফাত, মহসিন-সহ নেতৃবৃন্দ।