হাবিব-উন-নবী খান সোহেল ও মোয়াজ্জেম হোসেন আলাল মনোনয়ন তালিকায় নেই

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪৪ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তবে এই তালিকায় জায়গা হয়নি দলটির দুই হেভিওয়েট নেতার।

ঢাকা-১২ আসনে সাবেক যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল কেন্দ্রের সবুজ সংকেত পাবেন বলে আশা করা হয়েছিল। তবে সম্ভাব্য প্রার্থীর তালিকায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে বেছে নিয়েছে বিএনপি।

আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

অন্যদিকে বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলালও প্রার্থী তালিকায় জায়গা পাননি। সেই আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উজিরপুর উপজেলা সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টুকে সবুজ সংকেত দিয়েছে দলটি।

এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, রুমিন ফারহানাসহ বিএনপির আরও কয়েকজন পরিচিত মুখের নাম ঘোষিত প্রার্থী তালিকায় নেই।

আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে

তবে নির্বাচনের আগে তালিকায় আরও সংযোজন বা পরিবর্তন হতে পারে বলে দলসূত্রে জানা গেছে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।