চট্টগ্রাম-৪
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী
আইনি জটিলতার মধ্যেও চট্টগ্রাম-৪ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেন বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। তবে তার প্রার্থিতা নিয়ে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনী ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
আদালত জানান, চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে তার মনোনয়নসংক্রান্ত আপিল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল চূড়ান্তভাবে প্রকাশ করা যাবে না।
ব্যাংকের পক্ষ থেকে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করে আপিল বিভাগ এই অন্তর্বর্তী আদেশ দেন।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান এবং ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।
অপরপক্ষে ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়।





