প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের কবর জিয়ারত করলেন
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
আরও পড়ুন: শপথ গ্রহণের সঙ্গে ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ
বিএনপির মিডিয়া সেল জানায়, কবর জিয়ারতের পর তিনি পরিবারের অন্যান্য সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেন।
এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ বাক্য পাঠ করান।
আরও পড়ুন: নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ





