জুলাই গণহত্যার বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:০১ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করব।”

দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এটি যেমন আনন্দের, তেমনি দায়িত্ববোধের বিষয়ও বটে। নতুন দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জনগণ যেভাবে এই মন্ত্রণালয়কে দেখতে চায়, সেভাবেই কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হবে।