একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে ‘একুশে পদক-২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আয়োজিত অনুষ্ঠানে তিনি পদক প্রদান করেন। এর আগে সচিবালয়ে বৈঠক শেষে পায়ে হেঁটে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পদক প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক গ্রহণ করেন—
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
* চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা
* চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার
* স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম
* সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর)
* নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার
* সাংবাদিকতায় শফিক রেহমান
* শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
* ভাস্কর্যে তেজস হালদার যশ
* নৃত্যকলায় অর্থী আহমেদ
এছাড়া সংগীত দল হিসেবে একুশে পদক পেয়েছে ব্যান্ড ওয়ারফেজ।





