স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ২:২৮ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই ডাক টিকেট উন্মোচন করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক প্রকল্পে গভীর রাতে আগুন, ক্ষতিগ্রস্ত সার্ভার রুমসহ বিভিন্ন সরঞ্জাম

তিনি জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে এসে প্রথমে দাফতরিক কাজ সম্পন্ন করেন। পরে তিনি স্মারক ডাক টিকেট উন্মোচন করেন।

ডাক টিকেট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

আরও পড়ুন: আগামী ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে: ডিএসসিসি প্রশাসক

এদিকে প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদের বৈঠক। বিকাল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস হওয়ায় বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে।