স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল ১০টার পর রাষ্ট্রপতি জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকভাবে মার্চপাস্ট শুরু হয়।
আরও পড়ুন: শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে ফ্লাই পাস্ট। আকাশপথে এই মনোমুগ্ধকর প্রদর্শনী দেখতে এবং কুচকাওয়াজ উপভোগ করতে জাতীয় প্যারেড স্কয়ারে ভিড় করেছেন হাজারো দর্শনার্থী।
অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রবেশের জন্য গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১ নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজন দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নতুন প্রজন্মের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।





