মানিকগঞ্জের ঐতিহ্য হাজারী গুড় তৈরির জন্য ব্যস্ত সময় পার করছে হাজারী পরিবার

Sanchoy Biswas
মোহাম্মদ আলী, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:১৪ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হাজারী গাছ ঝাড়া গুড় তৈরির জন্য ব্যস্ত সময় পার করছে মানিকগঞ্জের হরিরামপুরে হাজারী পরিবারগুলো। এখানকার প্রায় অর্ধশতাধিক পরিবার এ পেশার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।

শীতের মৌসুমে ভোরের প্রভাতে গাছিরা খেজুর গাছ থেকে রস পেড়ে চুলায় জ্বালানির মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় ঐতিহ্যবাহী হাজারী গুড়।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি এসআরবির হাতে গ্রেপ্তার

প্রায় ২০০ বছরের ইতিহাস ও ঐতিহ্য দেশ ও দেশের বাইরেও রয়েছে এর সুনাম। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়াতে দেশ ও দেশের বাইরে এ গুড়ের চাহিদা আরও বাড়বে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ধানের খড় দিয়ে জ্বালানি এবং মাটির চুলা তৈরি করাতে ব্যস্ত হাজারী পরিবারগুলো। গাছিরাও এখন খেজুর গাছ কাটার সরঞ্জাম শান দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন: সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

নভেম্বরের মাঝামাঝি থেকে এর প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে এবং হাজারী গুড় বাজারে আসবে ডিসেম্বরের শুরুতে।

সিদ্দিক গাছির স্ত্রী শাহেদা বেগম বলেন, চুলা তৈরির প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আগামী ডিসেম্বর মাসের শুরুর দিকেই শুরু হয়ে যাবে হাজারী গুড় তৈরি।

সিদ্দিকী গাছির ছেলে রাহাত বলেন, প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপকভাবে হাজারী গুড় তৈরির আনুষঙ্গিক কাজের প্রস্তুতি চলছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়াতে এ বছর গুড়ের চাহিদা আরও বাড়বে বলে আমরা আশাবাদী।

১৫-২০ দিন পর থেকে শুরু হবে বিক্রি ও বাজারজাতকরণ এবং শীতের চার মাস এ গুড়ের মৌসুম। মৌসুমে হাজারী পল্লীতে উৎসবমুখর পরিবেশে দর্শনার্থীদের আনাগোনায় ভিড় জমে।