বিএনপি'র এমপিদের প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা
জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্য করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শনিবার(২৮ মার্চ) বিকেল ৪টায় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে সরকারদলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্যরা।
আরও পড়ুন: পুলিশ ইউনিফর্মে ‘নীতিগত ব্যত্যয়’. সদস্যদের মতামত উপেক্ষায় প্রশাসনিক সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ
এছাড়া সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।





