এমটিএফই কেলেঙ্কারি
পাচার হওয়া ৪৪ কোটি টাকা উদ্ধার করেছে সিআইডি
বিদেশে পাচার হওয়া প্রায় ৩ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা, দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তিনি জানান, বহুল আলোচিত এমটিএফই (মেটাভার্স বৈদেশিক মুদ্রা) প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার করা অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ পর্যন্ত ৪৪ কোটিরও বেশি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
সিআইডি জানায়, এই প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তদন্ত ও অনুসন্ধানের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতার সাহায্যে এই অর্থ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী
কর্মকর্তারা আরও জানান, পাচার হওয়া অবশিষ্ট অর্থ উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।





