টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান
টেকসহ ভবিষ্যতের জন্য বাংলাদেশসহ শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপসহ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পারস্পরিক অংশীদারিত্ব এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি বলেও জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ESCAP-এর ৮২তম অধিবেশনে অধিবেশনে যোগ দিয়ে এ আহবান জানান তিনি। এবং বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী।
আরও পড়ুন: ভ্যাট রিটার্ন দাখিল প্রক্রিয়ায় অনিয়মে জড়িতদের ছাড় নয়
মন্ত্রী তার বক্তব্যে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং অনিশ্চয়তা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পারস্পরিক অংশীদারিত্ব এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
ফকির মাহবুবা আনাম বাংলাদেশের অভ্যন্তরীণ অগ্রগতির দিকগুলো তুলে ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, বিনিয়োগ আকর্ষণ এবং উদ্ভাবনকে উৎসাহিত করার ওপর সরকারের অগ্রাধিকার তুলে ধরেন। একইসঙ্গে তরুণ ও নারীদের জন্য দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: ইরান কেন বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না
সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ জলবায়ু কর্মকাণ্ডে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হলে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবেও বলে জানান মন্ত্রী।
এ সময় মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এর পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে উষ্ণ শুভেচ্ছা জানান।
এবারের অধিবেশন “Leaving no one behind: advancing a society for all ages in Asia and the Pacific” প্রতিপাদ্যে ২১-২৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশনটি উদ্বোধন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী Anutin Charnvirakul।
অধিবেশনে ESCAP-এর নির্বাহী সচিব Armida Salsiah Alisjahbana বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে অগ্রগতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় নেই এবং এ জন্য আঞ্চলিক সহযোগিতা, নীতিগত সমন্বয় এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ আরও জোরদার করা জরুরি।





