তারেক রহমান দেশ পুনর্গঠন করেছেন: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ৯:৪৬ অপরাহ্ন, ০১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের হৃদয় জয় করে একের পর এক সাফল্য অর্জন করেছেন।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র কাঠামো গড়ে তুলছেন। তিনি শুধু প্রধানমন্ত্রী নন, বরং মেহনতি মানুষের প্রতীক হিসেবে কাজ করছেন।

তিনি আরও দাবি করেন, অতীতে দেশের ব্যাংক ও অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, যা বর্তমান সরকার পুনর্গঠন করেছে।

আরও পড়ুন: কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, তাদের সন্তানদের শিক্ষা নিশ্চিতকরণ এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মির্জা ফখরুল বিগত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন এবং হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল রাষ্ট্রনায়কের মতো বক্তব্য রেখে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।