১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ১০:৫৮ অপরাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

তথ্যমন্ত্রী বলেন, বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য উদ্বোধনের তারিখ ধরে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। এর আওতায় রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং গাড়ি পার্কিং এলাকা।

আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন

এই ব্যবস্থার ফলে যাত্রীরা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারছেন বলেও জানান মন্ত্রী।

সংশ্লিষ্টরা বলছেন, তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবা, লাগেজ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় সক্ষমতা আরও বাড়বে।