পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ভারতের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথমে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হন।
বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব
দীনেশ ত্রিবেদী গত ১২ জুন বাংলাদেশে আসেন। এরপর ২৫ জুন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের প্রায় এক মাস পর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটি ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ।
আরও পড়ুন: চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ও প্রত্যাবর্তন
উল্লেখ্য, নতুন হাইকমিশনার দায়িত্ব নেওয়ার ২৩ দিনের মাথায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা প্রদান পুনরায় শুরু হয়। প্রায় দুই বছর বন্ধ থাকার পর এ সেবা পুনরায় চালু করা হয়।





