জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজ বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজ (মঙ্গলবার) রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিকেল ৩টায় ঢাকার ফার্মগেটের খামারবাড়ি কৃষি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে ‘রক্তাক্ত জুলাই: ১৭ বছরের অনিবার্য সংগ্রামের রক্তঝরা জুলাই’ শীর্ষক এ আলোচনা সভা।
আরও পড়ুন: হাদির হত্যা মামলার আসামি ও শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
আরও পড়ুন: চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মিত্র রাজনৈতিক দলগুলোর নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে ঢাকা মহানগরসহ সারাদেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি চলছে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।





