প্রধানমন্ত্রীর শ্বশুর মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৩৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা এবং সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ বৃহস্পতিবার (৬ আগস্ট)। দিনটি উপলক্ষে সকালে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

নৌ-সদর দপ্তরের পাশে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। আজ সকালে তার সমাধিতে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বাদ যোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে প্রয়াত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দিনটি উপলক্ষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবনে কুরআন খতম, কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ীদের দোয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: হাদির হত্যা মামলার আসামি ও শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

দিনটি উপলক্ষে ছিন্নমূল শিশু-কিশোরদের প্রতিষ্ঠান ‘সুরভি’-তে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি বেগম মাহবুব আলী খান এটি প্রতিষ্ঠা করেন।

এছাড়াও ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে। বাউনিয়াবাদে জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, ভাষানটেক ক্যান্টনমেন্ট জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, সনমানদি খানবাড়ি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকায় বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা এবং তবারক বিতরণ করা হবে। তাছাড়া পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসায় পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে। এছাড়া জামেয়া ইসলামিয়া এবং মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহ পরান (রা.) দরগাহ মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হবে।