গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:১২ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মো. ওবায়দুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৬ আগস্ট) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হাদির হত্যা মামলার আসামি ও শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

প্রজ্ঞাপন অনুযায়ী, এর আগে মো. ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম অবসরে যান। তাঁর অবসরের পর শূন্য হওয়া পদে মো. ওবায়দুর রহমানকে নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ