বাঁধনের ওপর হামলা, ‘অমার্জনীয় ও নিন্দনীয়’ বললেন ডেপুটি স্পিকার
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে একটি নোটিশের আলোচনার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রতিক্রিয়া জানান ডেপুটি স্পিকার। তার ভাষ্য, অভিনেত্রীর ওপর হামলার ঘটনায় নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৭১
এদিন সংসদেও বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানানো হয়। হামলার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও এরই মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে গিয়েছিলেন আজমেরী হক বাঁধন। সেখানে ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থান করার সময় তাদের ওপর হামলা চালানো হয়।
আরও পড়ুন: ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
বাঁধন ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন। ওই সময় তার ভূমিকার সঙ্গে ভেনিসে হামলার ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাঁধনের সহশিল্পী ও সাধারণ নেটিজেনদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে।





