মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার
মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লাকে (৪৬) গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ থানা পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুক্তারপুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্) মো. কামরান হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তারকৃত খাইরুদ্দিন মোল্লা মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের মতলব মোল্লার ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ছেলের
পুলিশ সূত্রে জানা গেছে, খাইরুদ্দিন মোল্লার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগষ্টে ছাত্র হত্যা মামলাসহ বিস্ফোরক দ্রব্য আইনে চারটি এবং মারামারির তিনটি মামলা রয়েছে। ছাত্র হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সূত্রে আরও জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় থেকে খাইরুদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বসবাস করতেন। নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগী হিসেবে কাজ করতেন।





