র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাস

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:২৭ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে বিলটির ওপর আলোচনা শেষে বিরোধী দলের আপত্তির মধ্যেই তা পাস হয়।

আরও পড়ুন: ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

বিলটির বিভিন্ন ধারায় আপত্তি জানিয়ে এটি অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বিলটির কয়েকটি বিধান নিয়ে সংসদে বক্তব্য দেন এবং সংশোধনের দাবি জানান।

তবে বিরোধীদলীয় নেতার আপত্তি ও বিরোধী দলের বক্তব্যের পরও বিলটি সংশোধিত আকারে সংসদে পাস করা হয়।

আরও পড়ুন: ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ

নতুন আইনের আওতায় বিশেষ প্রতিক্রিয়া সক্ষমতা, আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা, সদস্যদের প্রশিক্ষণ এবং বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।