জাতিসংঘে প্রথমবার বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৮ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই বক্তব্যে বাংলাদেশের অর্থনীতি, রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এ ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তন, যুব ও নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু ভাষণে স্থান পেতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘের সাধারণ পরিষদের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি এবারের সফরে অর্থনৈতিক কূটনীতিকেও গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ কয়েকটি দেশের শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।

বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়েও সফরে আলোচনা হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: মধ্যরাতে বাংলায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

অন্যদিকে দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সমর্থন আদায়ের বিষয়টিও প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের অন্যতম আলোচ্য হিসেবে রয়েছে। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন বাড়ানো এবং মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের কার্যক্রমে তিনি অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের কর্মসূচিতে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, রোহিঙ্গা সংকটের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অগ্রাধিকার তুলে ধরার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।