দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৮ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

আরও পড়ুন: আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে—সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজীনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা।

এ ছাড়া কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকাতেও নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ চলাকালে উল্লেখিত এলাকার তৎসংলগ্ন কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।