দুর্গাপূজায় টানা ৯ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছে। দুর্গাপূজার নির্ধারিত ছুটির তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন: বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।
এদিকে ২৩ ও ২৪ অক্টোবরও শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবে।
আরও পড়ুন: বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি
ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ২২ অক্টোবর পূজার ছুটি শেষ হলেও পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৫ অক্টোবর (রোববার) থেকে পুনরায় খুলবে।





