খাগড়াছড়িতে পর্যটকবাহী ২ গাড়িতে আগুন

Shahrier Islam Pallab
লিটন ভট্টাচার্য্য রানা
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৪ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা পর্যটকবাহী ২ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে একটি গাড়ি আংশিক পুড়ে গেলেও অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ পার্কিং করে রাখা হতো। গভীর রাতে দুর্বৃত্তরা এর মধ্যে দুটি গাড়িতে আগুন দিয়ে পালিযে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর এখনও গাড়ির মালিককে খুঁজে পায়নি পুলিশ। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার পর্ দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে দুটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটা গাড়ির সিটসহ ভেতরের অংশ পুড়েছে অন্যটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, ‘রাতে পুলিশ সুপারের নেতৃত্বে টহল টিম কাজ করছিল। এর মধ্যে মধ্যরাতের নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুন দেওয়া হয়েছে। ঘটনার পর পর ফায়ারসার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। খুব বেশি ক্ষতি হয়নি।