এলপিজির দাম বেশি নিলে সরকার ব্যবস্থা নেবে : তথ্য উপদেষ্টা
এলপিজির দাম বেশি নিলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, নির্ধারিত দামে এলপিজি না পেলে বা বাজারে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে নজরদারি বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: এক কর্মকর্তার হাতে পাঁচ পদ, নিয়োগ ও দায়িত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে এলপিজির দামের এই সমন্বয় করা হয়েছে। এ ছাড়া বাজারে যেকোনো ধরনের অনিয়ম ও অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জরিমানা জোরদার করা হয়েছে।
ভিজিএফ চাল দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, দেশের মূল্যস্ফীতি ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চালের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে ১০ কেজির পরিবর্তে ২০ কেজি করে চাল দেওয়া হবে।
আরও পড়ুন: তদবির ঠেকাতে লটারিতে ঢাকার ৭ ভূমি অফিসে ৯ জনের বদলি
এ ছাড়া ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি এসে পৌঁছেছে বলেও তিনি ব্রিফিংয়ে নিশ্চিত করেন।





