যাত্রাবাড়ী হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন: স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

তিনি জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলার ২৩ নম্বর আসামি হিসেবে ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের করা হয়েছিল।

এদিকে ডিবিসি নিউজের আরেক সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মো. শফিকুল ইসলাম তা অস্বীকার করেন। তিনি জানান, রাজিব ঘোষকে ডিবি কার্যালয়েও নেওয়া হয়নি।

আরও পড়ুন: ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

তবে ডিবি সূত্রে জানা গেছে, মুচলেকা দিয়ে কিছুক্ষণের মধ্যে ছাড়া পেতে পারেন রাজিব ঘোষ।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি টেলিভিশনের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।