টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য গুরুতর আহত
ছবিঃ সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আহত সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর তাঁকে সামরিক পাহারায় অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: পদোন্নতি পেলেন পুলিশের ৬৭ পরিদর্শক
এ বিষয়ে আইএসপিআরের একটি সূত্র আমার দেশকে তথ্যটি নিশ্চিত করেছে।





